পাবেন
- সিরিয়াল অনুযায়ী একটি মৌজার সব দাগ নম্বর
- প্রতিটি দাগ যেসব খতিয়ানে আছে, সেই খতিয়ান নম্বরগুলো
- সার্ভে (CS, SA, RS, BS/BRS) ও নামজারি — দুই ধরনের রেকর্ডেরই দাগ বই
বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা বেছে নিলে ওই মৌজার সব দাগ নম্বর ও সেগুলোর খতিয়ান নম্বর একটি PDF বই আকারে ডাউনলোড হবে। প্রতিটি জরিপের বই আলাদা।
সার্ভে টাইপ (CS, SA, RS, BS) বেছে নিতে হবে, কারণ প্রতিটি জরিপের দাগ বই আলাদা। নির্বাচন শেষে পূর্ণ মৌজা PDF ডাউনলোড বাটনে ক্লিক করুন।
কিভাবে দাগ বই তৈরি করবেন?
বিভাগ
জেলা
উপজেলা / থানা
খতিয়ানের ধরন
মৌজা (JL নম্বর)
নির্বাচিত মৌজার দাগ নম্বর ও খতিয়ান নম্বর PDF-এ ডাউনলোড হবে।
PDF তৈরি করতে সব ধাপ নির্বাচন করুন।
পাবেন: মৌজার সব দাগ নম্বর এবং প্রতিটি দাগ কোন কোন খতিয়ানে আছে। পাবেন না: মালিকের নাম বা হাল-সাবেক দাগের তথ্য — সেগুলোর জন্য সংশ্লিষ্ট খতিয়ানটি দেখুন।
দাগ বই হলো একটি PDF ডকুমেন্ট যেখানে একটি মৌজার সব দাগের তথ্য নিয়ে তৈরি। এখানে সিরিয়াল অনুযায়ী দাগ নাম্বার থাকবে এবং প্রতিটি দাগের খতিয়ানের নাম্বারগুলো থাকবে। (এখানে হাল-সাবেক বা মালিকের তথ্য পাবেন না। যদি হাল-সাবেকের তথ্য দরকার হয়, তাহলে ভূমি অফিসে যোগাযোগ করুন।)
| সাজানো | থাকে | মালিকের তথ্য | |
|---|---|---|---|
| দাগ বই | দাগ নম্বর অনুযায়ী | দাগ → খতিয়ান নম্বর | থাকে না |
| খতিয়ান বই | খতিয়ান নম্বর অনুযায়ী | খতিয়ান → মালিক, দাগ, জমির পরিমাণ | থাকে |
নামজারি (মিউটেশন) সম্পন্ন জমির রেকর্ড সার্ভে খতিয়ান থেকে আলাদা। উপরের টুলে খতিয়ানের ধরন থেকে নামজারি (Mutation) বেছে নিলে নির্বাচিত মৌজার নামজারি রেকর্ড অনুযায়ী দাগ বই তৈরি হবে — দাগ নম্বরের পাশে নামজারি খতিয়ান নম্বরগুলো থাকবে। নামজারি খতিয়ান নিজে দেখতে নামজারি খতিয়ান পেজটি ব্যবহার করুন।
দাগ বই হলো একটি মৌজার সব দাগ নম্বর সিরিয়াল অনুযায়ী সাজানো একটি PDF ডকুমেন্ট, যেখানে প্রতিটি দাগের বিপরীতে সেই দাগ যেসব খতিয়ানে আছে সেগুলোর নম্বর থাকে।
না। দাগ বইয়ে মালিকের নাম, জমির পরিমাণ বা হাল-সাবেক তথ্য থাকে না। মালিকের তথ্য দেখতে খতিয়ান বই বা সার্ভে খতিয়ান ব্যবহার করুন।
হ্যাঁ। উপরের টুলে খতিয়ানের ধরন থেকে নামজারি (Mutation) বেছে নিলে ওই মৌজার নামজারি রেকর্ড অনুযায়ী দাগ বই তৈরি করা যায়।
দাগ বইয়ে হাল-সাবেক তথ্য থাকে না। হাল-সাবেক দাগ মিলানোর জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে যোগাযোগ করুন।
দাগ বই সাজানো হয় দাগ নম্বর অনুযায়ী এবং এতে শুধু খতিয়ান নম্বর থাকে। খতিয়ান বই সাজানো হয় খতিয়ান নম্বর অনুযায়ী এবং এতে মালিকের নাম, দাগ নম্বর ও জমির পরিমাণ থাকে।
না। eporcha.tech থেকে দাগ বই বিনামূল্যে PDF আকারে ডাউনলোড করা যায়।